রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবীতে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত বৈষ্যমহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে ভূঞাপুরে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারী স্থানীয় প্রতিষ্ঠানের কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রবিবার ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্রুত পে-স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারকে অনুরোধ জানাচ্ছি। দাবী না মানলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা দপ্তরের নজরুল ইসলাম, শিক্ষা অফিসের মিন্টু মিয়া, কৃষি অফিসের হযরত আলী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা মো. শামীম হোসেন, কামরুল হাসান, সবুজ হোসেন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়