শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে জাগো বাহে তিস্তা বাঁচাই’ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি প্রার্থী :আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা  নদী ও নদীপাড়ের মানুষের অধিকার বিষয়ে নিজের লেখা গ্রন্থ নিয়ে আজ রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু।

রোববার বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে উপস্থিত সাংবাদিকদের সাথে বইটির নানা দিক নিয়ে কথা বলেন লেখক আসাদুল হাবিব দুলু। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ বইটি আগামী বইমেলায় পাওয়া যাবে।

তাঁর রচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ বইটিতে উঠে এসেছে বিস্তির্ণ নদীপাড়ের মানুষের নানা কষ্ট ও বঞ্চনার কথা। পাশাপাশি তাতে স্থান পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে হওয়া আন্দোলনের প্রসঙ্গও।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়