রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্নীতিকে লাল কার্ড দেখানো এবং মেধাবী শিক্ষার্থীদের গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম চালু জামায়াত প্রার্থীর ইশতেহার

লালমনিরহাট প্রতিনিধি: দুর্নীতিকে লাল কার্ড দেখানো এবং মেধাবী শিক্ষার্থীদের গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম চালু করন ও অপরাধ দমনে জিরো ক্রাইম কমিউনিটি গড়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের ইশতেহার ঘোষনা করেছেন লালমনিরহাট ২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

রোববার(৮ ফেব্রুয়ারি) বিকালে কালীগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে নিজেস্ব পরিকল্পনা তুলে ধরে ১৩ দফার ইশতেহার ঘোষনা করেন তিনি। নির্বাচিত হলে ইশতেহার বুঝে নিতে নাগরিকদের প্রতি আহবান তার।

জাতীয় ভাবে দলীয় ইশতেহারের পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার জন্য ঘোষিত ইশতেহারে সর্ব প্রথম দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চ্যালেন্স করেছেন। ব্যাক্তিগত ইশতেহারে গুরুত্ব দিয়েছেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম চালু করন, গরিব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য শিক্ষা সহায়তা তহবিল গঠন করা। সবজির এলাকা খ্যাত এ আসনের কৃষকদের জন্য হিমাগার ও কৃষি সরঞ্জাম সহজলভ্য করন এবং চরাঞ্চলের চাষিদের জন্য ভাসমান চাষাবাদের পরিবেশ তৈরি করন।

সীমান্তবর্তি এ আসনে অপরাধ প্রবনতা  দমনে সিসিটিভি ও পেট্রোল টিমের মাধ্যমে জিরোক্রাইম কমিউনিটি গঠন। স্বচ্ছতা ও জবাব দিহিতার জন্য প্রতিটি ওয়ার্ডে গণশুনানীর আয়োজন করা এবং মাদক নির্মুলে সচেতনতা বৃদ্ধি ও জড়িতদের পুনবাসনে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করন।

তিস্তা ও ধরলা পাড়ের চরাঞ্চলের সেবা বঞ্চিতদের দোড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু করন এবং দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে একশত শয্যায় উন্নীতিকরন ও রোগী পরিবহন সেবা পর্যপ্ত করা।

বিড়ি কারখানাসহ স্থানীয় কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করন এবং দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার আওতায় নিয়ে আসা। তুষভান্ডারকে পৌরসভায় রুপান্তর ও দুর্গাপুরে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধিকরন ও দুই উপজেলায় দুইটি মিনি স্টিডিয়াম স্থাপন করা। জাতীয় ভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেও ছোট নদী ও খালগুলোকে পুনসংস্কারের মাধ্যমে নবজীবন দান করা। নৌ- পথ সৃষ্টির মাধ্যমে চরাঞ্চলের যোগাযোগ সহজতর করন।

নির্বাচিত হলে ঘোষিত ইশতেহার অনুযায়ী কাজ বুঝে নিতে নাগরিকদের প্রতি আহবান জানান জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি’র উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ জামায়াত ও শরীক দলের নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়