রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীর সমর্থককে জরিমানা

রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় নেত্রকোনা-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তাঁর সমর্থক হুমায়ন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থক তাজুলকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধি ২০২৪-এর ৭(গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়