শেরপুরে ঘর নির্মাণ শ্রমিকদের মিলন মেলা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত চার শতাধিক ঘর নির্মাণ শ্রমিকদের সাথে জালালাবাদ মেটাল লিমিটিডের মিলন মেলা অনুষ্ঠিত।
আজ শনিবার সন্ধায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে এই মিলন মেলার আয়োজন করে শেরপুর জেলার একমাত্র পরিবেশক মোফাজ্জল এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিবেশক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, জালালাবাদ মেটাল লিমিটিডের জিএম মার্কেটিং আবু জাবের মুসা মিঠু , তরুণ ব্যবসায়ী মাজহারুল হক লুটু, কোম্পানীর এরিয়া ম্যানেজার অমিত চন্দ, রিতেন দাস এবং নরেন দাস।
এসময় বক্তারা জানান, জালালাবাদ টিন বাংলাদেশে একটি জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী রঙিন ঢেউটিন। যা উন্নত প্রযুক্তি ও উচ্চমানের কালার কোটিংয়ের জন্য পরিচিত। এ টিনের প্রধান বৈশিষ্ট্য হলো ২৫ বছরের স্থায়িত্ব এবং মরিচা প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করা। এছাড়া উন্নত মানের কালার কোটিংয়ের কারণে দীর্ঘকাল উজ্জ্বল থাকে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নির্মাণ শ্রমিকদের হাতে টি শার্ট ও উপহার সামগ্রী তুলে দেন পরিবেশক ও জালালাবাদ মেটাল লিমিটিডের কর্মকর্তা বৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।