বেলকুচিতে JTC Languge Academy জাপানিজ ভাষা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন
উজ্জ্বল অধিকারী: কর্মমুখী শিক্ষায় দক্ষতা অর্জন ও বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে
JTC Languge Academy জাপানিজ ভাষা শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বেলকুচির মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডের শেরনগর কবরস্থান সংলগ্ন রোড, স্বপ্ন শপের সাথে (২য় তলায়) অবস্থিত JTC Languge Academy জাপানিজ ভাষা শিক্ষা কার্যক্রমের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন JTC language Academy এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফিরোজ সরদার। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার পাশাপাশি জাপানি ভাষার দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের অপার সম্ভাবনা তৈরি হবে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোহর আলী প্রামানিক, পরিচালক মো: শরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন JTC language Academy এর বেলকুচি ব্রাঞ্চ পরিচালক মো: সুমন বাপ্পি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাপানি ভাষা শিক্ষা, দেশটিতে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।