মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে জামায়াতে কর্মীদের হুমকি ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে নির্বাচনে প্রচার প্রচারণার সময় কর্মী-সমর্থকদের হুমকি এবং নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সাতপোয়া মন্ডল মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি৷

লিখিত বক্তব্যে এডভোকেট আব্দুল আওয়াল বলেন, জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রতিপক্ষ একটি বৃহৎ দল থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে। তাদের নির্বাচনী প্রচারণা চালাতে কর্মীদের বাঁধা,হুমকি, শারীরিক আঘাত ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুকিপূর্ণ যে তালিকা প্রশাসনের পক্ষে করা হয়েছে, তা ঠিক নয়। আর সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগের রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগও তুলেন তিনি।

এসময় তিনি অভিযুক্তদের গ্রেফতার করার দাবির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চান এসময় জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আসিমুল ইসলাম,

উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, সূরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় কমিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়