মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বৃহস্পতিবার নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: সারাদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন বেলা ১১টায় শহরের এ টিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম এ তথ্য জানান। 

আ স ম সায়েম বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা নওগাঁয় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে আমরা জনসভার মাঠ পরিদর্শন করে দেখলাম, মাঠের কাজ চলমান রয়েছে। শুধু নওগাঁ না; সারাদেশের মানুষ এবার পরিবর্তন দেখতে চায়। দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আশা করি ৫ তারিখ এই শহর দাঁড়িপাল্লার শহরের রূপ নেবে এবং একটি সফল সমাবেশ হবে।

তিনি আরও বলেন, মানুষ জানতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে, আমরা কেমন মাতৃভূমি চাই তার একটি রূপরেখা আমিরে জামায়াত তুলে ধরবেন। যেহেতু ১১টি উপজেলা থেকেই মানুষ আসবে, সেই হিসেবে আমরা মনে করছি ৫-৬ লাখ মানুষের সমাগম ঘটবে। আমরা দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন করতে চাই। 

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়