শেরপুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি: শেরপুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আমার সোনার বাংলায় ধর্ষণকারী ঠাঁইনাই , ফাঁসি ফাঁসি চাই ফাঁসি ধর্ষণকারী ফাঁসি চাই এই স্লোগানকে সামনে রেখে সোমবার(২ফেব্রুয়ারি) সকালের দিকে শেরপুরের সদর উপজেলার ৬ নং পাকুরিয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা গ্ৰামের মজিদুল হকের মেয়ে ও গণই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুক্তামণিকে একই গ্ৰামের ও ৬নং পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ ছুবেদা বেগম এর তৃতীয় পুত্র আবু রায়হান কর্তৃক দশম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আবু রায়হান কে দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ও গণই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এই ঘটনার ব্যাপারে শেরপুর সদর থানায় ও আদালতে মুক্তামণি ভাই বাদী হয়ে অভিযোগ এবং মামলা দায়ের করেন। এই বিষয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা দ্রুত গ্রেপ্তারসহ সবোর্চ্চ শাস্তির দাবি জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।