বিএনপি শুধু বাংলাদেশের,,, বিএনপি প্রার্থী ফজলে হুদা
সুবীর দাস: নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, একটা গুপ্ত দল আছে। এরা ৪৭ এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, ৭১ এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এই মূহুর্তেও তারা বাংলাদেশের বিরুদ্ধে। এরা কখনও আমেরিকার, কখনও ভারতের আবার কখনও পাকিস্তানের। আর জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু বাংলাদেশের। কারণ সবার উপরে বাংলাদেশ।
রোববার ১লা ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাই স্কুল মাঠে নির্বাচনী জন সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
ফজলে হুদা বাবুল বলেন, ওই যে একটা গুপ্ত দল আছে না, গুপ্ত। ওদের কোনো নাম নেই। এরা গুপ্ত দল। ওদের দলের নামই গুপ্ত দল। এরা যে কোন দেশের লোক ওরা নিজেরাই জানে না। এরা কখনও বাংলাদেশ আগে লাগাই, আবার কখনও পিছে লাগাই। কাজেই সাবধান থাকবেন ওদের থেকে। ওরা নির্বাচন নিয়ে যেকোনো চক্রান্ত করতে পারে। তাই পোলিং এজেন্ট নারী দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেককে চেক করবেন।
তিনি আরও বলেন, এই দেশের মুক্তিযোদ্ধাদের আমরা সন্মান করি। তেমনি ২৪ এর গনঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, তাদেরও আমরা সন্মান করি। কাজেই এই দেশটাকে আমরা নষ্ট হতে দিব না।
ফজলে হুদা বলেন, ম্যাডাম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন, সেই গণতন্ত্রের সর্বশেষ ধাপ এই জাতীয় নির্বাচন। সাধারণ জনগণের ভোটের অধিকারের নির্বাচন। মানুষ যেন প্রয়োগ করতে, সেটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিশাল নির্বাচনী এই জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে ফজলে হুদা বাবুল বলেন, আমি আপনাদের এলকার সন্তান, এলাকায় বড় হয়েছি, রাজনীতি করেছি এই এলাকায়। দীর্ঘ ১৭ বছরে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া ভুল করেছেন, শহীদ জিয়া ভুল করেছেন, তারেক জিয়া ভুল করেছেন এমনটা হতে পারে না। কিন্তু আমি আপনাদের সন্তান। আমার ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে কাজ করার সুযোগ দিবেন-আজকের দিনে এটাই চাওয়া আপনাদের কাছে। আমি আশ্বস্ত করতে চাই-আপনাদের বিমূখ করবো না। সকলকে নিয়ে একসাথে কাজ করবো।
উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বদলগাছীতে মাদক থাকবে না, এই আসনে কোনো দুর্নীতি থাকবেনা, কোনো দলবাজী থাকবেনা, কোনো সিন্ডিকেট থাকবেনা। এই আসনে একটি মা-বোনও অসন্মান হবেনা। এখানে প্রতিটি মানুষ নিরাপদে থাকবে, কোনো ভেদাভেদ থাকবেনা। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান দেখবো না। এই আসনের প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখা হবে। আর এটাই হলো আমার অঙ্গীকার। এছাড়া যারা শিক্ষিত হবে তাদেরকে পর্যায়ক্রমে চাকরি দেওয়া হবে। কৃষকদের করা হবে সর্ব্বোচ্চ মূল্যায়ন।
আমার নেতা তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান, উই হ্যাভ এ প্লান। আর আমি বলতে চাই মহাদেবপুর-বদলগাছীবাসীকে নিয়েও উই হ্যাভ এ প্লান। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি কৃষকদের জন্য আমার নেতার কাছে কথা বলেছি।
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন,বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক একেএম রওশন-উল ইসলামসহ প্রমূখ।
বদলগাছী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আখতার চৌধুরী।
প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, আপনারা তাকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, বদলগাছী মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন। আপনারা গত ১৭ বছর যে কষ্ট করেছেন আজ সেই কষ্ট লাঘবের দিন এসেছে। ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ এসেছে।
আমরা বলেছিলাম ধানের শীষ যার, আমরা হবো তার। অথচ কেউ কেউ ধানের শীষের বিপক্ষে কথা বলছে। আর যারা ধানের শীষের বাহিরে গিয়ে কথা বলছে তারা তারেক রহমানকে মানে না। তাই আমরা ধানের শীষকে জয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিবো।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।