সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ওই এলাকার তাঁত শিল্প সমৃদ্ধকরণসহ তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপরও জোর দেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব।
সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই একসাথে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে। ঠাকুরগাঁও থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চাই। এ সময় ওই এলাকায় তাঁত শিল্পের ওপর কাজ করারও গুরুত্ব তুলে ধরেন তিনি। এর মাধ্যমে সারাবিশ্বে তাঁত পণ্য ছড়িয়ে দেয়া সম্ভব



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।