নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে শিকারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু।
শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা,সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, নওগাঁ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার কামাল চঞ্চল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম আল কাফী ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান সাবু।
এছাড়াও বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রউশন উল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।