কালিয়াকৈরে বণার্ঢ্য আয়োজনে শীতকালিন পিঠা উৎসব অনুষ্টিত
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলে শীত কালিন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম লিখনের এর সভাপতিত্বে স্কুলের ভবনের মিলনায়তনে ফিতা কেটে ওই পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। শনিবার সকাল ৯.টা থেকে বিকেল ৫.টা পর্যন্ত চলে এ পিঠা উৎসব।
পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।এদিকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় পিঠা উৎসবে মানুষের ঢল নামে ব্যাপক । পিঠা উৎসবের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। হরেক রকমের পিঠা দিয়র সম্মানীয় অতিথিদের আপ্যায়ন করা হয়।
গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজহারুল ইসলাম লিখন বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এক সময় বাঙালির যে কোনো উৎসব আনন্দে মিশে থাকত রকমারি সব পিঠা। নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
যখন মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে উষ্ণতা ও আনন্দের মুহূর্তগুলি ভাগ করে। এটি কৃষকদের উৎপাদিত উপকরণগুলোর প্রতি সম্মান এবং তাদের পরিশ্রমের প্রতি শ্রদ্ধার প্রতীকও বটে। স্টলগুলোতে সাজানো রকমারী পিঠা প্রদর্শণ করেছে শিক্ষার্থীরা।
বিভিন্ন রকমের পিঠার সাথে পরিচয় ও এর স্বাধ গ্রহণ করতে শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসী এবং দুরদুরান্ত থেকে ছুটে আসা দর্শণার্থীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। আইডিয়াল পিঠা উৎসবে ছয়টি স্টলে একশত রকমের পিঠার মধ্যে উল্লেখ্য যোগ্য পাটিসাপটা, কলি পিঠা, ভাবা পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, পোয়া পিঠা, দুধ চিতই পিঠা, মালপোয়া, মড়ো পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, গোলাপ ফুল পিঠা,
লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছটি পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছটিকা পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, র্সূযমুখী পিঠা, ফুল পিঠা, বিরানি পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, দুধরাজ, ফুলঝুরি, রস পিঠাসহ নানা ধরনের পিঠা ও খাবার রয়েছে।
শীতকালিন পিঠা উৎসবে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত গাজীপুর ১ আসনে প্রার্থী মজিবুর রহমান, বাংলাদেশ সরকারের উপসচিব মাহফুজুল আলম মাসুম, ভুমি কর্মকর্তা আব্দুল বাছেদ ,ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সাংবাদিক এম তুষারী, বোডমিল লাইফ কেয়ার স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।