সাভারে বেগম খালেদা জিয়ার স্মরণে বিশাল দোয়া ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সাভারের ভাকুর্তা বটতলা বাজার মাঠে জাহিদুল হক ও আনোয়ারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ও সমাজকর্মী মো. সানোয়ার হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে অসহায় ও অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের একজন উজ্জ্বল আহ্বায়ক ছিলেন, এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান চিরস্মরণীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় মানুষ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।