নওগাঁতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতি চারণ সভা
নওগাঁ প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষণার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁতে সারা দিনব্যাপী দোয়া ও স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করেছে নওগাঁ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি আসরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. ফরিদুজ্জামান জি.এস ফরিদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম টিটু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রয়াত নেত্রীর অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।