মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

কুচকাওয়াজ শেষে সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর ও টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনসিসির কর্মকর্তা, ক্যাডেট ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়