কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবার মৃত্যু,
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে নাজমুল ইসলাম আহত হয়েছেন। তিনিও সেনা সদস্য বলে জানা গেছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড়ের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নজরুল ইসলাম ও ছেলে নাজমুল ইসলাম মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শহরের তারামন বিবির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল ইসলাম।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।