মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকায় ২৫০ শতাধিক অসহায় নারী পুরুষ ও এতিম বাচ্চাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আকন্দের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন অপু, সমাজসেবক প্রফেসর নুরুল হুদা, সাত্তার মিয়া, শাহজামাল প্রমুখ।

জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, সামাজিকভাবে নানাভাবে মানুষজনকে সাহায্য করে থাকি আমাদের সমিতির পক্ষ থেকে। এরই অংশ হিসেবে ২৫০ শতাধিক মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হলো। আমরা এ সহায়তা অব্যহত রাখবো। সামনে আমাদের বিএনপি সরকার গঠন হলে এর কাজ আমরা আরও বৃহৎ আকারে করবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়