বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বুধবার ৭ (জানুয়ারী) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে ৭ ঘটিকা হতেই দিবস পালন উপলক্ষে সকালে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন, সারে সাতটায় ৩শতাদিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা, দোয়া, কেক কর্তন ও ভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের চিপ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি শাহবাজ খান সানিসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সমাজসেবক গন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা শুভেচ্ছা জানিয়ে বলেন আজকের এই আয়োজন শুধু একদিনের নয়, এটাকেই পুনর্ব্যক্ত করে আগামী একটি বছর আমরা আবার ভালোভাবে চলতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে চলতে হবে।
সাংবাদিকরা হলো জাতির দর্পণ, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। পরবর্তীতে সেগুলো সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।