মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় খাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি খাড়ির পানি থেকে মিঠুন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউ,পির হাট চকগৌরী বাজারে খাড়ির পানিতে থেকে এই মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবক মিঠুন উপজেলার ভান্ডারপুর গ্রামের শ্রী পুংকু সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১ টায় চকগৌরী বাজার থেকে পাবলিকের ধাওয়ায় মিঠুন দৌড়ে এসে চকগৌরী বাজারে খাড়ির পানিতে ঝাঁপ দিলে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা কয়েকজন খোঁজাখুঁজি করলেও মিঠুন(২৫) কে উদ্ধার করতে পারেনি।

ঘটনাটি নওহাটা পুলিশ ফাঁড়িকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসে বিকেল ৪ টার সময় মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জাকির হোসেন জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরে ডুবুরি টিমের মোঃ সজিব শেখ এর মাধ্যমে মরদেহ উদ্ধার করি এবং আমরা মরদেহটিকে নওহাটা পুলিশের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়