মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সাথে তারেক রহমানের বৈঠক

সংবাদের আলো ডেস্ক: ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় এ মতবিনিময় শুরু হয়ে শেষ হয় ১টায়।  

ঢাকা-১৭ আসনের চারটি থানার মধ্যে আজ তিনি মতবিনিময় করেন বনানী থানার নেতাকর্মীরা সাথে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।  
 
সভা শেষে নাসির বলেন, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ভোটারদের কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে সেই বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান।  
 
এছাড়া বিকেলেও তারেক রহমানের সাথে আরেকটি নির্বাচনী সভা রয়েছে বলেও জানান নাসির। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়