মানিকগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিল ও স্মরণসভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাদর্শের উপর বিশদ আলোচনা করা হয়।
এ সময় জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জহির আলম নদী, আ ফ ম নুরতাজ আলম বাহার, নাসির উদ্দিন আহমেদ যাদু, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার ও শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।