সপ্তম শ্রেণির ছাত্রীকে নিয়ে পালানো মসজিদের ইমাম
সংবাদের আলো ডেস্ক: নোয়াখালী হাতিয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয় জনগণ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার দোষীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে ওই মাদ্রাসার ছাত্রীকে তার পরিবারের কাছে পৌঁছে দেন স্থানীয়রা।
অভিযুক্ত মাওলানা আব্দুল করিম ( ৩৫) সোনাদিয়া চৌররাস্তা বাজার এলাকার রাস্তার মাথা মাদ্রাসা ও মজিদের ইমাম। তিনি পৌরসভা ৭ নং ওয়ার্ড় মাহমুদ হক এর ছেলে। অন্যদিকে ছাত্রী টি স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই ছাত্রী হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, একই এলাকার একটি মসজিদের ইমাম তাকে নিয়ে পালিয়েছেন। পরে অভিযুক্ত ইমামের অবস্থান জানতে পেরে ছাত্রীর স্বজনরা তাদেরকে চটগ্রাম থেকে আটক করে নিয়ে আসে।
রোববার বিকেলে তারা নদী পথে স্থানীয় চর চেঙ্গা বাজারে পৌঁছালে সহস্রাধিক লোক তাদের ঘিরে ফেলে। পরে নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক জন তাদের কে বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর বাসায় নিয়ে রাখা হয়।
স্থানীয় চর চেঙ্গা বাজারের সেক্রেটারির আব্দুল মন্নান বলেন, যেহেতু মেয়েটি প্রাপ্ত বয়স্ক নয়, তার সকল বিষয় তার অভিভাবকরা বিবেচনা করবেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে এখনো নাবালিকা। তাকে ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন ধর্মীয় দায়িত্বশীল মানুষের কাছ থেকে আমরা এমন কাজ কখনো আশা করিনি। আমি আমার মেয়ের নিরাপত্তা চাই এবং এই ঘটনার সঠিক বিচার চাই।
এলাকাবাসীর মধ্যে অনেকে বলেন, একজন ইমাম সমাজের জন্য আদর্শ হওয়ার কথা। সে যে কাজটি করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই প্রশাসন যেন দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয়, যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।
অভিযুক্ত ইমাম মাওলানা আব্দুল করিম বলেন, আমার সাথে ওর প্রেমের সম্পর্ক রয়েছে। আমি তাকে জোর করে নিয়ে যায় নি। তবে লোকজন আমার উপর অনেক নির্যাতন করেছে।
এই বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, এলাকার কয়েকজন মোবাইলে বিষয়টি জানিয়েছেন। কেউ লেখিত অভিযোগ দেয় নি। মেয়ের বাবাকে অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।