মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

রিফাত, স্টাফ রিপোর্টার: পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে, ৪ জানুয়ারি রবিবার ২০২৬ খ্রিঃ তারিখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন নাগরপুর, টাঙ্গাইল-এর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিকের নেতৃত্বে বেকড়া মেসার্স এস এইচ বি এন্টারপ্রাইজ নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে, ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর এই মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব এ এইচ এম জিয়াউর রহমান এবং অন্যান্য কর্মচারীগণ। আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়