বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে দুই ডিলারকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বেধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দরে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির অপরাধে মানিকগঞ্জের দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ৫ জানুয়ারি দুপুরে শহরের বেউথা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি বিক্রি ও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছ।

সূত্র জানায়, সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বেউথা এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে জেলা কনজিউমার  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে  এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়