বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কু‌ড়িগ্রা‌মে ব‌র্ধিত সম‌য়ে পরও জামায়াতের প্রার্থী প্রয়োজনীয় কাগজ দেখা‌তে না পারায় অবৈধ ঘোষণা করায় , সমর্থকদের হট্টগোল

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: কু‌ড়িগ্রা‌মে ব‌র্ধিত সম‌য়ে পরও জামায়াতের প্রার্থী প্রয়োজনীয় কাগজ দেখা‌তে না পারায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র অ‌বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কুড়িগ্রাম জেলা রিটা‌র্নিং অ‌ফি‌সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সি‌দ্দিক।

এরআগে শুক্রবার (২ জানুয়া‌রি) কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আস‌নের জামায়াত প্রার্থী মাহবুবুল আল‌মের দ্বৈত নাগরিকত্ব থাকায় যাচাই বাছাইয়ে তার ম‌নোনয়নপত্র স্থগিত করা হয়। প‌রে আজ রোববার (৪ জানুয়া‌রি) সময় বে‌ধে দি‌লেও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও তার আবেদন বা‌তি‌লের কো‌নো দা‌লি‌লিকপত্র জমা দি‌তে না পারায় তার ম‌নোনয়নপত্র বা‌তিল করা হয়।

এদি‌কে জামায়া‌ত প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল হওয়ায়  জেলা প্রশাস‌কের হলরু‌মে উত্তপ্ত প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়। প‌রে ম‌নোনয়নপত্র বা‌তি‌লের খবর পে‌য়ে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে প্রায় দুই থে‌কে আড়াইশ জামায়া‌তের কর্মী সমর্থক‌রা বি‌ক্ষোভ ক‌রেন।

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সাংবা‌দিক‌দের ব‌লেন, জেলা প্রশাসক আজ (রোববার) দুপুর দুইটার দি‌কে কাগজপত্র নি‌য়ে ডাক‌ছি‌লেন। আমা‌দের‌কে কাগজপত্র সরবরাহ করার সু‌যোগ না দি‌য়েই উনি (ডি‌সি) ওনার মনগড়াভা‌বে ম‌নোনয়নপত্র বা‌তিল ব‌লে ঘোষণা।

জামায়াত প্রার্থীর দা‌বি, উনি চা‌পে প‌ড়ে বা কা‌রো এজেন্ডা বাস্তবায়‌নে এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। ত‌বে এ বিষ‌য়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের স‌ঙ্গে সরকা‌রি মোবাইল ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তা‌কে পাওয়া যায়‌নি।

কুড়িগ্রাম জেলা রিটা‌র্নিং অ‌ফি‌সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সি‌দ্দিক ব‌লেন, উনি যে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রে‌ছেন সেখা‌নে অসংগ‌তি থাকায় তার ম‌নোনয়ন অ‌বৈধ ঘোষণা ক‌রা হ‌য়ে‌ছে। ত‌বে আপিল করার সু‌যোগ র‌য়ে‌ছে, উনি চাইলে আপিল কর‌তে পার‌বেন

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়