বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা।

এছাড়াও একই আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রাব্বানী, জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. মান্নান সোহাগের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. বেলাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান ডিপ্টির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা জানান, সাতটি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বৈধ ও দুইটি অবৈধ। একজন প্রার্থীর কিছু কাগজপত্রের কমতির কারণে তিনি আপিল করার সুযোগ পাবেন, তবে স্বতন্ত্র প্রার্থীর কোনো ডকুমেন্ট না থাকায় তা পুরোপুরি অবৈধ ঘোষণা করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়