কালিয়াকৈরে হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারিদের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রজনতা।
ছাত্রনেতা সিয়াম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন যমুনা স্পিনিং মিলস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলালা আনিসুর রহমান, জুলাই যোদ্ধা রেদুয়ান আহমেদ আদনান, হাসান মিয়াজি, শাহেদ মেরাজ, হাবিবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা জানায় আ’লীগ সন্ত্রাস বাহিনী কতৃক শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও মূল অপরাধি ফয়সালকে এখনোও পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন সোসাল মিডিয়ার খুনি ফয়সাল লাইভে এসে একেক সময় বিভিন্ন অবস্থানের তথ্য দিচ্ছে। অথচ খুনিকে এখনোও গ্রেফতার করতে পারেনি। এদিকে সাংবাদিক দম্পতি সাগর রুনি, বিষ্যজিৎ হত্যাকান্ডসহ অনেক প্রান কেরে নিয়েছে ঘাতক আ;লীগ। আমাদের দাবি হাদি হত্যাকান্ডসহ সকল হত্যাকান্ডের বিচার নির্বাচনের আগেই শেষ করতে হবে।
উল্লেখ গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারনা শেষে বাসায় ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটারসাইকেল যুগে দুই সন্ত্রাসী নির্মমভাবে মাথায় গুলি করে আহত করে। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করলে সেখানে পরিস্থিতি আরো অবনতি হলে তাকে এয়ার এম্বুলেন্স করে সিঙ্গাপুর নিলে সেখানে ৪দিন মুত্যুর সাথে পাঞ্জালড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পর থেকেই সারাদেশের সাধারন জনতা বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।