বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে রবিউল আওয়াল লাভলুর গভীর শোক

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজরের সময় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

এক শোকবার্তায় রবিউল আওয়াল লাভলু বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশবাসীর কাছে মরহুমার বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

খালেদা জিয়ার মৃত্যু সংবাদে টাঙ্গাইল-৬ আসনের অন্তর্ভুক্ত নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় কার্যালয়সমূহে খতমে কুরআন অনুষ্ঠিত হয় এবং দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মৃত্যুতে জাতি একজন প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়