শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আখতার হোসেন খান, ভূঞাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশে প্রস্ততি শুরু হয়েছে। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হুমায়ুন কবির ও পার্টির হুমায়ুন কবির তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন।

পার্টির হুমায়ুন কবির তালুকদার ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. মাহবুব হাসান নিকট মনোনয়ন পত্র জমা দেন। রবিবার ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এড. গোলাম মোস্তফা সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, হাবিবুর রহমান ভুট্টু, প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়