সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৬ জন
উজ্জ্বল অধিকারী: বিএনপি থেকে পদত্যাগ করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে এনসিপি থেকে প্রার্থী হয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মোট ৬ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, গণ অধিকার পরিষদের ইউসুফ আলী মনোনয়ন পত্র জমা দেন। এদিকে ১০ দলীয় জোটের কারণে এই আসনটি জামায়াত ইসলামীর প্রার্থীকে ছেড়ে দিতে হয়েছে এনসিপিকে।
এখন জোটের পক্ষে এই আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম নির্বাচন করবেন। মেজর (অব:) মনজুর কাদের ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন সাবেক সংসদ সদস্য মনজুর কাদের।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।