বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নবনিযুক্ত প্রধান বিচারপতির

স্টাফ রিপোর্টার: জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রবিবার (২৮ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে গাড়িবহর নিয়ে স্মৃতিসৌধে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে ৩.৪০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।

এসময় সফরসঙ্গী হিসাবে আরো উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব, এসএম এমদাদুল হক।স্মৃতিসৌধে তাদের অভ্যার্থনা জানান, ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

এদিকে প্রধান বিচারপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়। মাননীয় বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়