সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজায় ঝড়-বন্যা, তীব্র ঠাণ্ডা ও ভবন ধসে আরও ১১ প্রাণহানি

সংবাদের আলো ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগ কবলিত গাজায় তীব্র ঠাণ্ডায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর। উপত্যকায় গত কয়েকদিনের ঝড়-বন্যা, ঠাণ্ডা ও ভবন ধসে এ পর্যন্ত প্রাণহানির শিকার ১১ জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ সপ্তাহ বয়সী এক নবজাতক। ইসরায়েলের বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ১৩টি বাড়ি ধসে পড়েছে এক সপ্তাহে। ক্ষতিগ্রস্ত ২৭ হাজার তাবু।

উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে ৫ জন। গাজা সিটির পশ্চিমে এবং উত্তর গাজায় আল শাতি শরণার্থী শিবিরে তাবুর ওপর দেয়াল ধসে আরও প্রাণহানির শিকার তিনজন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও আছে অনেকে।

বন্যা, বৃষ্টিতে চরম দুর্ভোগে আড়াই লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ। গাজায় প্রায় ১৫ লাখ মানুষের বাস এখন তাবুতে। বাকি ৭ লাখ ফিলিস্তিনির ঠাঁই বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত ভবনে। এরইমধ্যে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়