সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

সংবাদের আলো ডেস্ক: স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্পেনের আকরুনা শহরের একটি বন্দরে ভেসে আসে মরা তিমি মাছটি।

তিমি মাছটির মৃত্যুর কারণ এখনও অজানা। ধারণা করা হচ্ছে, সমুদ্রে মারা যাওয়ার পর সেটি তীরে ভেসে আসে।

মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি থেকে আলামত সংগ্রহ করেছে ফরেনসিক দল। মৃত মাছটির ওজন ও দৈর্ঘ্য এতোটাই বেশি যে, তা কেটে ছোট ছোট টুকরো করে উপকূল থেকে সরানো হয়। প্রয়োজন পড়েছে বিশেষজ্ঞ দলসহ ক্রেনেরও।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়