সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হামাসের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

সংবাদের আলো ডেস্ক: হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যার দাবি করলো ইসরায়েল। শনিবার (১৩ ডিসেম্বর) গাজা সিটিতে ড্রোন হামলায় নিহত হন কমান্ডার রাইদ সাদ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

নিহত কমান্ডারের বিরুদ্ধে হামাসকে সামরিকভাবে পুনর্গঠনের অভিযোগ তুলেছে আইডিএফ। দু’বছর আগে ইসরায়েলে হামাসের অভিযানের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয় তাকে।

গাজায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় নিহত হামাসের সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা সাদ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকে অবশ্য এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। 

শনিবার (১৩ ডিসেম্বর) গাজা সিটির নাবলুসি জংশনে আইডিএফ’এর ওই অভিযানে প্রাণ গেছে আরও অন্তত ৪ জনের। গুরুতর আহত হয়েছে অন্তত ২৫ জন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়