শেরপুর-২ আসনের এমপি পদপ্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মনজুরুল হক, নালিতাবাড়ী, (শেরপুর) প্রতিনিধি: শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, “আমাদের দল ঘোষণা দিয়েছে নির্বাচিতধ হতে পারলে কৃষকদের জন্য আমরা বিনা সুদে ঋণ দেবো। ক্ষুদ্র ঋণের জন্য তাদের কাছ থেকে কোন মুনাফা নেওয়া হবে না। আমরা এটা সরকারিভাবে ব্যবস্থা করবো এবং ব্যাংকের সাথে সমন্বয় করে কৃষকদের এই সুবিধাটা দেবো।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। কৃষি খাতের বিষয়ে গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে আমাদের নকলা-নালিতাবাড়ীতে কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করবো।’ তিনি আরো বলেন, “দুটি উপজেলায় দুটি স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং ডাক্তারসহ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। পাহাড়ি পর্যটনকে শিল্পে পরিণত করবো।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গোলাম কিবরিয়া ভিপি শেরপুর ২ আসনের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। আচরণবিধি রক্ষায় তফসিলের আগের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্রুত নামিয়ে ফেলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার প্রমুখ। মতবিনিময় সভায় নালিতাবাড়ী উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মী এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।