সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে বিদ্যালয়ে হামলার ঘটনার ১ বছর পর গ্রেফতার ২

স্টাফ রিপোটার: গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম বাংলা বিদ্যালয়ে হামলার মামলায় এজাহার ভুক্ত অভিযুক্ত বাবু সিকদার(৪০) ও আব্দুল খালেক নামে আ’লীগের দুই ধূসরকে প্রায় এক বছর পর শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো উপজেলার বড়ইছুটি গ্রামের মৃত সৈয়দ আলী ফকিরের ছেলে আব্দুল খালেক ও তার নাতি। সে ওর্য়াড আ’লীগের একজন সংক্রিয় কর্মী ছিলো। হামলার ঘটনার পর থেকেই পলাতক ছিলো।

পুলিশ সূত্র জানায় জানা গেছে, গত ২১ নভেম্বর ২০২৪ ইং তারিখে বাবু সিকদার অতর্কিতভাবে পশ্চিম চান্দারা বড়ইছুটি এলাকার আদিপত্ত বিস্তার করতে দলবল নিয়ে গ্রাম বাংলা বিদ্যালয়ে হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক সহ কয়েকজন আহত হয়। ভাংচুর করা হয় স্কুল বাস সহ মূল্যমান জিনিসপত্র। এসময় হামলা কারিরা বিদ্যালয়ের বিভিন্ন সরঞ্জাম ও অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন প্রধান শিক্ষক নাজমুল হক বাদি হয়ে বাবু সিকদারকে প্রধান আসামি করে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত রির্পোট পাওয়ার পর বাবু সিকদার ও তার পিতা খালেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদলত। পরে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক বাবু সিকদারকে শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন কালিয়াকৈর থানার পুলিশ। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন বাবু সিকদার ও খালেদাকে বিদ্যালয়ে হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবর সকালে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়