,

গৌরব ও ঐতিহ্যের ৪৭ বছর: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাড়াশের নেতাকর্মীদের যাত্রা

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে তাড়াশ উপজেলা যুবদলের নেতাকর্মীরা আজ সোমবার সকালে রওনা হয়েছেন।

‎“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর”—এই শ্লোগানকে সামনে রেখে তাড়াশ উপজেলা যুবদলের ব্যানারে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।

‎এসময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলের প্রতিটি কর্মী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।

পরে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে গাড়িবহরসহ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ‎ ‎ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ