,

শিরোনাম

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকাল ৯টায় নওগাঁ পৌরসভা চত্ত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থাস্ব্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন জানান, জেলায় ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়