
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে তাড়াশ উপজেলা যুবদলের নেতাকর্মীরা আজ সোমবার সকালে রওনা হয়েছেন।
“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর”—এই শ্লোগানকে সামনে রেখে তাড়াশ উপজেলা যুবদলের ব্যানারে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলের প্রতিটি কর্মী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।
পরে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে গাড়িবহরসহ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.