,

শিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে নালিতবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহিদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরবর্তীতে বিক্ষোভ মিছিল শহরের উত্তর বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ গেইটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা-নালিতাবাড়ী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, নকলায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও সাবেকে ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নালিতাবাড়ী পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন প্রমুখ।

জামায়াতের দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত কর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়