আলফাডাঙ্গায় ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচি’র আওতায় বীজ ও সার বিতরণ
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কৃষি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়।
এ সময় উপজেলার মোট ১৫০ জন কৃষকের মধ্যে লাউ বীজ ২০ জন, মিষ্টি কুমড়া ৪০ জন, শসা ২০ জন এবং বেগুনের বীজ ৭০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়া প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠান টি সহকারী কমিশনার (ভূমি) এ,কে, এম রাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।