বেলকুচিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বাবু মির্জা, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) এর আর্থায়নে ও অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি সদর, বড়ধুল এবং রাজাপুর ইউনিয়নে ইডিআরসি প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় রাজাপুর ইউনিয়নে হত-দরিদ্র ও দুর্যোগের ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা প্রস্তুত করা হয়।
হত-দরিদ্র ও দুর্যোগের ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্তৃক যাচাই পূর্বক চুড়ান্ত তালিকা প্রণয়নের জন্য বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় রাজাপুর ডিগ্রি কলেজের একটি হল রুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এমএমএস এর কর্মীবৃন্দ।
তালিকা যাচাই-বাছাইসহ ও ইডিআরসি প্রকল্প কর্তৃক জরুরি উদ্ধার নৌকা বিতরন বিষয়ে আলোচনা হয়। সভায় প্যানেল চেয়ারম্যান বলেন, এমএমএস যে কাজ গুলি বাস্তবায়ন করছে সেগুলি দৃশ্যমান। তিনি দূর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখার জন্য এমএমএস এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।