এনায়েতপুরে কিরাত ও কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: সিরাতুন্নবী (স:) উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে কিরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলাহুল উম্মাহ মাদ্রাসা আয়োজিত কিরাত ও কুইজ প্রতিযোগিতায় প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন করে।
এর আগে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম।
এ সময় ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপন নুরুন-নবী সরকার, বেলকুচি উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর হাট বনিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী খ ম আলআমিন ও মাদ্রাসার অধ্যক্ষ যোবায়ের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে কিরআত ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।