,

শিরোনাম

কালিয়াকৈরে ছুড়িকাঘাতে যুবক নিহত,গ্রেফতার -১

পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে পোল্ট্রির দোকানের কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে আরেক কর্মচারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরেক কর্মচারী লিমন হোসেন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।নিহত যুবক হলেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে।

সে মিন্টু মিয়ার মুরগির দোকানের কর্মচারী থাকায় তার বাড়িতে থাকতেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় দোকানের ভেতরে দুই কর্মচারীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লিমন নামের একজন আকবরকে ছুরিকাঘাত করে।

আকবর গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় লিমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন প্রাথমিকভাবে দোকানের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়