ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ ৮০ হাজার অর্থদন্ড
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএসটিআই এর অভিযানে ১০টি মিষ্টির দোকানে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভূঞাপুর বাজারে মিষ্টির দোকান গুলোতে এ অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন।
ওজনে কম দেয়া ও নোংড়া পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে ভূঞাপুর ১০টি দোকানীকে ১লক্ষ ৮০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয় ১, মাধবী সুইস মিষ্টান্ন ভান্ডারের রনি ঘোষকে ২০ হাজার, কুটুম সুইস এন্ড বিরানি হাউসের শরিফুল ইসলাম, কনিকা মিষ্টি ভান্ডারের সজিবকে ২০ হাজার, টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারের অমুল্য ঘোষকে ২০ হাজার, পাল ভান্ডারের অখিলকে ১০ হাজার, ইয়ামিন মিষ্টান্ন ভান্ডারের আজাদকে ২০ হাজার, রমজান মিষ্টান্ন ভান্ডারের মাসুদকে ২০ হাজার, শ্যাম ঘোষকে ২০ হাজার, আসাদ মিষ্টান্ন ভান্ডারের আসাদকে ২০ হাজার, মঙ্গল মিষ্টান্ন ভান্ডারের লিটনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিএসটিআই এর প্রতিনিধি ও থানার এসআই রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।