প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ: জাতীয় সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ আয়োজিত “প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ: যৌক্তিকতা ও বাস্তবতা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহীল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি অধ্যাপক ড.আব্দুল্লাহ ফারুক।
এছাড়াও সম্মানিত অতিথি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নূরুল হকের উপস্থিতে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী।
সেমিনারে বক্তারা বলেন, দেশের প্রায় ৯০% মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও জনগণের করের টাকা দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না করে সংগীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং জাতির জন্য অশনিসংকেত। বক্তারা সতর্ক করে বলেন, এ ধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় ও ধ্বংসের দিকে ঠেলে দেবে।
তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ না থাকলে শিশুদের চরিত্র গঠন অসম্পূর্ণ থেকে যাবে। তাই অচিরেই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।