শেরপুরে ৭০ টি অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
শেরপুর প্রতিনিধি: শেরপুরে প্রাকৃতিক পরিবেশ ও বিলের বাস্তুতন্ত্র রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার ধলা ইউনিয়নের বউলি বিলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। এসময় বউলি বিল এলাকায় চার ঘণ্টা অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ চায়না দুয়ারি এবং ১০টি কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, সদর থানার এসআই নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবিষয়ে শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এরকম অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।