সোনারগাঁয়ে বজ্রপাতে একজন নিহত
সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতের সিরাজুল ইসলাম(৫০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২১(সেপ্টেম্বর)রবিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে হঠাৎ বজ্রপাতে সিরাজুল ইসলামের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়,রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী এলাকার পাঁচাআনী গ্রামে খোলা মাঠে কাজ করার সময় সিরাজুল ইসলামের ওপর হঠাৎ বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। সিরাজুল ইসলাম পাঁচআনী গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
সিরাজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান,সিরাজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।