,

শিরোনাম

এনায়েতপুরে সরকারী জায়গা অবৈধভাবে দখলে নিয়ে জেনিন সার্ভিস বাসের গ্যারেজ তৈরির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকারী নিয়ননীতি তোয়াক্কা না করে সিরাজগঞ্জের এনায়েতপুর পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে জেনিন সার্ভিস বাসের গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছে বাসের মালিকের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বয়ছে। অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জেনিন সার্ভিসের বাসের গ্যারেজ তৈরী করলেও নির্বিকার বোর্ডের কর্মকর্তারা।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। রবিবার (২১ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর কেজির মোড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জায়গা দখল করে ক্ষমতার প্রভাব দেখিয়ে জেনিন এন্টার প্রাইজের মালিক মোঃ মেজবাহুল ইসলাম লিটন বাসের পার্কিং গ্যারেজ নির্মাণ করেছে। সম্প্রতি মেজবাহুল ইসলাম ঐ এলাকার আনিছ, আতা ও সবুজের নিকট থেকে ১৮ শতক জায়গা ক্রয় করেছেন।

ইতিমধ্যে সেই জায়গার সামনে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কয়েক দিন ধরে চার দিকে বাউন্ডিং ওয়ালসহ টিন দিয়ে বেড়া দিয়ে বাসের পার্কিং গ্যারেজ নির্মাণ করছেন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, প্রতিনিয়তই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল হলেও রহস্যজনক কারণে অফিসের কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে জেনিন সার্ভিসের মালিক ও সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মেজবাহুল ইসলাম লিটন বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি নেওয়া হয়নি। আপনারা নিউজ করেন।

যদি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে থাকি, তাহলে তারা ভেঙ্গে দেবে। আমার কোন আপত্তি নেই। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, ইতিমধ্যে জায়গা দখল করে যারা দোকান নির্মাণ করেছিল, তা ভেঙ্গে দিয়েছি। অবৈধভাবে যদি কেউ সরকারী জায়গা দখল করে, তাহলে আবারও ভেঙ্গে দেওয়া হবে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের জায়গা উদ্ধারসহ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়